সড়ক ও জনপথ বিভাগের সকল রাস্তাগুলোকে পর্যায়ক্রমে কংক্রিটের রাস্তায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশেষ ও মানবিক কারণ ছাড়া বর্ষা মৌসুম এবং ঈদ পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হবে।
যোগাযোগ খাতের উন্নয়নে একশো দিনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার কাজ ৬৫% সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: