জাতীয়

এবিএম মূসাকে রাষ্ট্রীয়মর্যাদা না দেয়ায় বিশিষ্টজনদের ক্ষোভ

এবিএম মূসা
এবিএম মূসা

মৃত্যুর পরে বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসাকে রাষ্ট্রীয়মর্যাদা না দেয়ায় সরকারের কঠোর সমালোচনা করেছেন বিশিষ্টজনেরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের আয়োজনে এবিএম মূসার স্মরণসভায় এ কথা বলেন তারা।

বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধা ও একজন সাবেক সংসদ সদস্য হিসেবে এবিএম মূসাকে প্রাপ্য সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে।

স্মরণসভায় এবিএম মূসার স্মৃতিচারণ করে বিশিষ্ট কলামিষ্ট আবুল মাকসুদ বলেন, সাংবাদিকতার জগতে তিনি ছিলেন মেধা মনন আর উৎকর্ষতার সম্মিলনে এক উজ্জ্বল নক্ষত্র। সমাজের অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক।

এবিএম মূসার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে তার অসমাপ্ত কাজ শেষ করতে হবে বলেও জানান তারা। এদিকে, বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে প্রয়াত এ সাংবাদিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ