জাতীয়

এ বছরেই পদ্মার মূল কাজ দৃশ্যমান হবে: যোগাযোগমন্ত্রী

পদ্মা সেতু
পদ্মা সেতু

চলতি বছরেই পদ্মা সেতুর মূল কাজ বাস্তবে দৃশ্যমান হবে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্প সাইড পরিদর্শন গিয়ে এ কথা বলেন তিনি।

পদ্মা সেতু করা সরকারের সবোর্চ্চ অগ্রাধিকার—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পদ্মা সেতুর অর্থায়ন বাংলাদেশ সরকার করলেও সেতুর মূল অবকাঠামো নির্মাণের অভিবাবক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের পরিক্ষিত প্রতিষ্ঠান পদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজ করবে বলে জানান তিনি।

এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল।

তিনি বলেন, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ বাস্তবায়ন হবে আর পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থায়নে কোনো সমস্যা নেই।

চলতি অর্থবছরে এ কাজের জন্য ২ হাজার ৪২ কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।

এ সময় তিনি পদ্মা সেতুর কাজ সফলভাবে সমাপ্ত করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চান।

স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পরিকল্পরা কমিশনের সদস্য হেদায়েতুল আল মামুন, স্বরাষ্ট্র সচিব সি.কিউ.এম মোস্তাক আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ