সমাজে পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনস্বার্থ সংশ্লিষ্ট মামলাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। শনিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, পরিবেশ দূষণ রোধ, বিশুদ্ধ পানি পান, জনগণের স্বাস্থ্য রক্ষাসহ জনগণের অন্যান্য অধিকার রক্ষায়ও এটি গুরত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
রাষ্ট্রীয় খাত যাতে জনগণের স্বার্থে ব্যবহার হতে পারে সেজন্য সরকারকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন বিশিষ্টজনেরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: