পর্যটন কেন্দ্রগুলোতে যথাযথ নিরাপত্তা নিশ্চিতসহ ১২ দফা দাবিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের সামনে মানবন্ধন করেছেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা প্রতিটি পর্যটক দলের সঙ্গে একজন করে গাইড ও পর্যটন এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত পর্যটক পুলিশ মোতায়েনসহ ১২ দফা দাবি তুলে ধরেন।
সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য বিশেষ সতর্ক সংকেতের পাশাপাশি ইমার্জেন্সি মেডিকেল ইউনিট ও উদ্ধারকারী বুথ স্থাপনেও দাবি রয়েছে।
এ সময় শিক্ষার্থীদের এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: