জাতীয়

অদক্ষকতা-উদাসীনতার কারণেই মূল ধারায় আসছে না কৃষি সংবাদ: ইনু

ইনু
ইনু

সাংবাদিকদের অদক্ষকতা, উদাসীনতা ও জানার অভাবের কারণেই মূল ধারায় কৃষি সংবাদ আসছে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে দরিদ্র-বান্ধব কৃষি উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় তিনি এ বলেন।

কৃষি বিষয়ক সংবাদ প্রচারিত হলেও সেখানে সাংবাদিকদের দক্ষতার অভাবে মূল উপজীব্য বিষয়টি প্রাধান্য পায় না বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘দক্ষ ও বিশেষায়িত সংবাদিক না থাকার জন্যে প্রিন্ট মিডিয়া এবং ইলেক্ট্রনিক মিডিয়াতে কিন্তু আপনি সেই খবরটি সরবরাহ করতে পারছেন না অর্থ্যাৎ ইচ্ছা থাকলেও আপনি সেই খবরটিই পাচ্ছেন না। রাতের খবরে যদি কৃষি সংবাদটা থাকে তাহলে ওই জায়গায় দক্ষ সাংবাদিক তৈরি হবে।’

মন্ত্রী আরো বলেন, গণমাধ্যমগুলোর মূল ধারার সংবাদে কৃষি বিষয়ক সংবাদকে প্রাধান্য দেয়া প্রয়োজন। সাংবাদিকদের বিশেষায়িত হিসেবে গড়ে তুলতে হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কৃষি সাংবাদিকতা বিষয়ক কোর্স চালু করা হবে।

এছাড়া, কৃষিতে আরো উন্নত করতে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে বলে মনে করেন হাসানুল হক ইনু।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ