শুধু সভা সেমিনার করে যৌন হয়রানি রোধ করা যাবে না— মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সেজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ব্র্যাক আয়োজিত যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে রিকশাপ্লেট প্রচারাভিযানে তিনি এ কথা বলেন।
এ সময় মেয়েদেরকে দুর্বল না হয়ে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে যোগাযোগমন্ত্রী।
তিনি বলেন, গণপরিবহনে নারীদের ভ্রমনে নিরাপত্তা নিশ্চিতে বাস সার্ভিসের সংখ্যা বাড়ানো হবে।
আগামী ২২ এপ্রিল প্রধানমন্ত্রী আরো উন্নত প্রযুক্তির ৬৫০টি ট্যাক্সি ক্যাভের উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: