জাতীয়

দেশের উন্নয়নে বিজ্ঞানীদের সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

তরুণদের মধ্যে বিজ্ঞান চর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতা করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে বিজ্ঞানীদের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলোদের মধ্য স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফেলোদের উদ্দেশে তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান চর্চা বাড়াতে না পারলে দেশকে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয়। আর গবেষণার অগ্রগতির কারণেই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জীবনযাত্রা চালানোর প্রতিটি ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানের প্রয়োজন রয়েছে সে জন্যই আমরা সবসময় গুরুত্ব দেই। আর কিভাবে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, তার জন্য আরো অধিক পরিমানে আমাদের জ্ঞানের চর্চা করা দরকার বিজ্ঞান গবেষণার দরকার।’

বিজ্ঞান ও প্রযুক্তির সফল প্রয়োগে মাধ্যমেই সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব উল্লেখ করে তরুণ প্রজন্মকে বিজ্ঞান চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ‘আমরা চাই যে আমাদের দেশে আরো বেশি বিজ্ঞানের চর্চা হোক আর এক্ষেত্রে এ গবেষণা বা বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে যতো রকমের সহযোগিতার দরকার আমাদের সরকার অবশ্যই করবে।’

এ সময় দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বিজ্ঞানীদের সহযোগিতাও কামনা করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বিজ্ঞানের চর্চা করা এবং কিভাবে দেশকে আমরা উন্নত করতে পারি সে বিষয়ে আপনারা আরো বেশি কাজ করবেন। আমাদের যারা বিজ্ঞানী রয়েছেন, গবেষক রয়েছেন ও প্রযুক্তিবিদ রয়েছেন আমি সকলের সহযোগিতা চাই। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।’

বিজ্ঞান চর্চার মাধ্যামে মেধা বিকাশ ঘটিয়ে ২০২১ সালের মধ্যে সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞান গবেষণায় বিশেষ অবদানের জন্য এবার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ২২ বিজ্ঞানীকে মনোনীত করে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী। আর এ সব কৃতি নবীন ও প্রবীণ বিজ্ঞানীকে স্বর্ণপদক এবং সনদপত্র প্রদান করেন শেখ হাসিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ