জাতীয়

রানা প্লাজা স্ট্র্যাজেডি

পরিচয় সনাক্ত করণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে

রানা প্লাজা স্ট্র্যাজেডি
রানা প্লাজা স্ট্র্যাজেডি

রানা প্লাজা স্ট্র্যাজেডির প্রায় এক বছরে তিন দফা ডিএনএ পরীক্ষা করেও সনাক্ত করা যায়নি জুরাইন কবরস্থানে দাফন করা অজ্ঞাত ৮৫ জনের পরিচয়। তবে এ সব হতভাগ্যদের পরিচয় সনাক্ত করণের প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানালো পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) ও শ্রম প্রতিমন্ত্রী। সোমবার জুরাইনে কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের তারা এসব কথা বলেন।

যাদের পরিচয় পাওয়া গেছে তাদের স্বজনদের বিজিএমইএ ও সরকারসহ বিভিন্ন পক্ষ থেকে সাধ্যমত আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে দাবি করছে বিজিএমইএ।

নিহত শ্রমিকদের কবর জিয়ারত করতে গিয়ে এ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রতি দিয়ে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘৭৯৮ জন নিহত পরিবারে ১০৯৯ সদস্যের মাঝে ১০৪৭টি চেক বিতরণ করা হয়েছে। আমরা এখনো দিয়ে যাচ্ছি।’

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, ‘যারা এ পদক্ষেপে যাদের চিহ্নিত করা যায়নি। তাদের জন্য পুনরায় বিভিন্ন জেলা প্রশাসকসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছি এবং অনুরোধ করেছি যে, যারা মরদেহ ক্লেইম করতে চান তারা যেনো বিভিন্ন কাপড় ও বিভিন্ন সিমটম নিয়ে আসে। তাহলে আমরা আবারও ডিএনএ পরীক্ষা করবো।’

কবর জিয়ারত শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি রানা প্লাজা ধসের মতো স্ট্র্যাজেডি যেন আর কখনো না ঘটে সে বিষয়ে সজাগ থাকতেও সকলকে আহ্বান জানানো হয়।

এদিকে, রানা প্লাজায় দুর্ঘটনার পর অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন হওয়া ২৯১ জনের মধ্য তিন দফা ডিএনএ পরীক্ষা শেষে পরিচয় পাওয়া গেছে ২০৬ জনের। এখনো ৮৫ জনের পরিচয় অজ্ঞাতই রয়ে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ