জাতীয়

অর্থনৈতিক উন্নয়নে রোল মডেল হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের সামনে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে –জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) ২০তম সম্মেলনে এ কথা বলেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় দক্ষতা আছে বলেই বিএনপি-জামাতের তাণ্ডব সত্ত্বেও দেশের উন্নয়নের গতিধারা আওয়ামী লীগ সরকার অব্যাহত রেখেছে বলে জানান শেখ হাসিনা।

পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় শান্তির জনপদে পরিণত করা হবে এদেশকে— উল্লেখ করে এক্ষেত্রে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পরনির্ভরশীলতা ভুলে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়েছে— এ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদ দিয়ে দেশকে কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে নেয়া সম্ভব।

এ সময় শিক্ষা ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে তিনি আরো বলেন, আওয়ামীল লীগ সরকার দেশের বিপর্যস্ত অর্থনীতিকে শক্তিশালী অবকাঠামোতে দাঁড় করিয়েছে।

সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদ দিয়ে দেশকে কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে নেয়া সম্ভব বলেও এ সময় দাবি করেন তিনি।

তিনি বলেন, হরতাল অবরোধের নামে বিএনপি-জামাত দেশে সহিংসতা চালিয়েছে। আর তাদের তাণ্ডবলীলা সরকার শক্ত হাতে প্রতিহত করতে সক্ষম হওয়ায় দেশের অগ্রযাত্রা থেমে যায়নি।

২০৪০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে আরো উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও মনে করেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ