জাতীয়

কাজে যোগ দিলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

রামেক
রামেক

সাংবাদিকদের আন্দোলন আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্টিফিকেট স্থগিতের হুমকির মুখে ধর্মঘট প্রত্যাহার করে বুধবার সকাল থেকে কাজে যোগদান করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে, সাংবাদিকরা তৃতীয় দিনের মতো তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। বেলা ১১টায় শহরের সাহেববাজার জিরো পয়েন্টে তারা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২০ এপ্রিল সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকদের হামলার শিকার হন সাংবাদিকরা। এ ঘটনায় রাজপাড়া থানায় দুটি মামলা দায়ের হলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

এছাড়া, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ