জাতীয়

অসহায়ের কান্না শুনতে পায় ক’জন?

রানা প্লাজা ধস
রানা প্লাজা ধস

অসহায়ের কান্না শুনতে পায় ক’জন? আর তারা যদি হয় মা-বাবা হারা শিশু তাহলে কষ্ট-অসহায়ত্বের মাত্রা হয় অসীম। কিন্তু সেই কান্না শুনতে না পাওয়ার লজ্জাকে দায় হিসেবে নিয়ে কেউ কেউ এগিয়ে আসেন। রানা প্লাজা ভবন ধসে আহত-নিহত পোশাক-শ্রমিকদের সন্তানদের দেখভালের দায়িত্ব নিতে তেমনি এগিয়ে এসেছে কোনো কোনো প্রতিষ্ঠান। নিজের সন্তানদের মতো তাদের দেখাশোনা করছে তারা।

সাভারের নবীনগরে আঞ্জুমান মফিদুল ইসলাম পরিচালিত বালিকা হোম তাদের নিয়ে কাজ করছে। এসব শিশুরা অনাথ বা এতিম নামেই অভিহিত। কিছু বেসরকারি সংস্থার জরিপ অনুযায়ী রানা প্লাজা ধসে প্রায় ৭০০ জন শিশু এদের মতো অনাথ হয়েছে। এসব শিশুদের বেশিরভাগই আত্মীয়-স্বজনদের হেফাজতে কেউ কেউ দত্তক সন্তান হিসেবে কারও কাছে আছে। আবার কারও কারও আশ্রয় জুটেছে অনাথ আশ্রমে।

আশ্রমের ভেতরে গিয়েই দেখা যায় নিজেদের দৈনন্দিন কাজে তারা খুবই ব্যস্ত-চটপটে-প্রাণোচ্ছল। পরস্পরের প্রতি অকৃত্রিম সহযোগিতা। সবাই মিলে একটি পরিবার।

তবে তাদের সঙ্গে আলাপ করতে গিয়েই বদলে গেল পরিবেশ। উচ্ছ্বলতা উধাও। মা-বাবার কথা বলতে গিয়ে সব কষ্ট বেরিয়ে এল কান্নার সুরে চোখের জল হয়ে। একজনের কান্নায় বাদবাকি একাত্ম হয়ে গেল অন্যরাও। সবারই যে একই ধরনের কষ্ঠ। এর মাঝেও ওরা কথা বলেছে।

এসব শিশুদের প্রত্যেকের মা-বাবা রানা প্লাজা ভবন ধসের সময়ে নিহত কিংবা গুরুতর আহত হয়েছেন। কর্তৃপক্ষ চেষ্টা করছেন নিজেদের সন্তানের মতো করে তাদের দেখাশোনা করার।

রানা প্লাজা দূর্ঘটনা এ শিশুদের জীবন পাল্টে দিয়েছে। তাদের শৈশবের আনন্দ কেড়ে নিয়ে কষ্টের ছকে বেধে দিয়েছে জীবন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ