জাতীয়

ধানমন্ডি মাঠ সবার জন্য উন্মুক্ত

ধানমন্ডি মাঠ
ধানমন্ডি মাঠ

রাজধানীর ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বৃহস্পতিবার সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম চক্রবর্তী এ তথ্য জানান।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ধানমন্ডি মাঠ উন্মুক্ত করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন।

ধানমন্ডি ৮ নম্বরে গণপূর্ত বিভাগের মালিকানাধীন মাঠটি একসময় সবার জন্য উন্মুক্ত ছিল। তবে ২০০৯ সালে ধানমন্ডি ক্লাবের নাম পরিবর্তন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড করার পর মাঠটি ঘিরে দেয়া হয়। দুই বছর ধরে মাঠে সর্বসাধারনের প্রবেশ নিষিদ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে থাকা ওই মাঠে গত মার্চে ২টি ব্যাডমিন্টন কোর্ট, ২টি টেনিস কোর্ট ও একটি বাস্কেটবল কোর্ট নির্মাণ শুরু হয়। নির্মাণকাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

রাজধানীর ধানমন্ডির খেলার মাঠ জনসাধারণের জন্য খুলে দেয়ার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ১৯ এপ্রিল মামলা করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ।

ওই দিন সকালে আন্দোলনকারীরা মাঠে ঢুকে সমাবেশ করার পর দুপুরে ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ফটক ভেঙে মাঠে অনধিকার প্রবেশের অভিযোগে এ মামলা করেন। মামলায় স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইকবাল হাবিব, সালমা এ সফি, কামরুন্নাহারের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়।

খেলার মাঠে প্রবেশের অভিযোগে করা মামলায় গতকাল জামিন পান স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইকবাল হাবিব, স্থপতি সালমা এ সফি ও বাংলাদেশ উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুন্নাহার।

গতকাল সকালে তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম এম এ সালাম তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ