জাতীয়

‘চায়না মেজর ব্রিজ কোম্পানি’ পেতে যাচ্ছে পদ্মা সেতুর কাজ

যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী

চার দফা মেয়াদ বাড়ানোর পর আর কারও দরপত্র জমা না পড়ায় একমাত্র দরপত্র জমাদানকারী প্রতিষ্ঠান ‘চায়না মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড’ পদ্মা সেতু নির্মাণের মূলকাজ পেতে যাচ্ছে বলে জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সেতু ভবনে পদ্মাসেতু নির্মাণ আনুষঙ্গিক কাজ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দরপত্র গ্রহণকারী অন্য দুই প্রতিষ্ঠান স্যামসাং সিএনটি করপোরেশন এবং ডেলিম এলএনটি জেভি ৫ম বারের মতো মেয়াদ বাড়ানোর আবেদন করলেও পদ্মাসেতু নির্মাণ সম্পর্কিত পরামর্শক কমিটি তা নাকোচ করে দেয়।

তবে পদ্মাসেতু নির্মাণ সম্পর্কিত পরামর্শক কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলেও জানান যোগাযোগমন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ