জাতীয়

যাত্রীর জুতা থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার

স্বর্ণের বার
স্বর্ণের বার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। শুক্রবার বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় ওই যাত্রীকে তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটটি সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করে।

বিমানটি অবতরণের পর যাত্রীরা ইমিগ্রেশন পার হওয়ার সময় বাহার নামে এক যাত্রীকে সন্দেহ হলে তার লাগেজসহ সারা শরীরে তল্লাশি চালানো হয়। পরে তার জুতা কেটে ভেতরে ২৮টি স্বর্ণের বার পাওয়া যায় বলেও জানান তিনি।

মোস্তাফিজুর রহমান আরো বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ২৬ গ্রাম যার দাম ১ কোটি ৫ লাখ টাকা।

পরে বাহারকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ