দশম সংসদ নির্বাচনে অংশ না নেয়ার হতাশা কাটাতেই বিএনপি লংমার্চ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন বর্জনের সিদ্ধান্ত এককভাবে খালেদা জিয়া ও তারেক জিয়ার। আর এ সিদ্ধান্ত দলের কাছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে।
বিএনপি ক্ষমতায় থাকার সময় কেনো তিস্তার পানি আদায়ে সরব হয়নি? এমন প্রশ্নও করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর দেশি-বিদেশি চক্র মায়াকান্না করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান হাছান মাহমুদ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: