জাতীয়

বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা-২০১৪ শুরু

বস্তি শুমারি
বস্তি শুমারি

বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা-২০১৪ শুক্রবার থেকে শুরু হয়েছে। দেশের ভাসমান জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে দ্বিতীয় বারের মতো এ শুমারি পরিচালনা করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। রাজধানীসহ দেশের বিভাগীয় শহরে এ শুমারি চলবে আগামী ২মে পর্যন্ত।

২০৪১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষের মাথাপিছু আয় বর্তমানে প্রায় ১১০০ মার্কিন ডলার। বেশকিছু সামাজিক সূচকে দেশ অর্জন করেছে ঈর্ষন্বীয় সাফল্য। তবে এতসব সাফল্যের পরেও দেশে ভাসমান মানুষ ও বস্তিবাসীর সংখ্যা নেহাত কম নয়।

রাজধানী ঢাকাসহ সারাদেশে এ ধরনের ভাসমান লোকের সংখ্যাও কত তার সঠিক হিসাব নেই স্বয়ং সরকারের কাছেও। আর এ ধরনের লোকের হিসাব বের করতে ১৯৯৭ সালে প্রথমবারের বস্তি শুমারি ও ভাসমান লোক গণনা শুরু করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো । এরই ধারাবাহিকতায় আজ থেকে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়ছে, বস্তিবাসী ও ভাসমান জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার এ পদক্ষেপ নিয়েছে।

বস্তির বিভিন্ন বাড়ি ও কর্মস্থলে গিয়ে এ শুমারিতে কাজ করছেন প্রায় সাড়ে ৬ হাজার কর্মী। ভাসমান লোক গণনা ভোর ৬টা থেকে শুরু হয়ে সারাদেশের ১৩ হাজার ৯শ ৩০টি বস্তিতে এ শুমারি চলবে ২ মে পর্যন্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ