জাতীয়

বিজিএমইএর ‘যথাযথ পদক্ষেপ’ গ্রহণে ঘাটতি রয়েছে

রবার্ট মেনেন্দেজ
রবার্ট মেনেন্দেজ

পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার বাস্তবায়নে সরকার ও বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক সংগঠনের (বিজিএমইএ) পক্ষ থেকে ‘যথাযথ পদক্ষেপ’ গ্রহণে ঘাটতি রয়েছে বলে মনে করছে মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান রবার্ট মেনেন্দেজ।

শুক্রবার রানাপ্লাজা ধসের বার্ষিকী উপলক্ষে সংবাদ বিবৃতিতে তিনি এ কথা বলেন।

শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে মেনেন্দেজ বলেন, শ্রমিক ইউনিয়ন না থাকলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বাংলাদেশের পোশাক খাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কাও প্রকাশ করে তিনি বলেন, সেক্ষেত্রে ভাবমূর্তি পুনরুদ্ধার কষ্টকর হয়ে পড়বে।

শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পশ্চিমা ক্রেতারা আর এখানকার পোশাক কিনবে না বলেও সতর্ক করে দেন মেনেন্দেজ।

আরেক অনুষ্ঠানে নিউইয়র্কের কংগ্রেসম্যান গ্রেস ম্যাং বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার ও জানমালের নিরাপত্তা চায় যুক্তরাষ্ট্র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ