জাতীয়

সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সার্কভুক্ত দেশগুলো
সার্কভুক্ত দেশগুলো

দারিদ্র্য ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার জন্য সার্কভুক্ত দেশগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে সার্ক মন্ত্রীপরিষদ সচিবরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, এ সমস্যাগুলো কোনো দেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয় তাই সার্কভুক্ত দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টায় সমস্যার সমাধান করতে হবে।

রাজধানীতে শুরু হওয়া সার্ক মন্ত্রীপরিষদ সচিবদের বৈঠকের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী আরো বলেন, সার্কভুক্ত দেশগুলোর প্রশাসনের সর্বোচ্চ নেতাদের নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করবে।

মন্ত্রীপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইঞার নেতৃত্বে রাজধানীর একটি হোটেলে সার্ক মন্ত্রীপরিষদ সচিবদের দুই দিন ব্যাপি বৈঠক শুরু হয়েছে।

পরে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের বিশিষ্ট সাংবাদিক বার্নার্ড হেনরী লেভি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ