মেট্রোরেল পরিচালনায় ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ’ গঠনের বিধান রেখে মেট্রোরেল আইন-২০১৪ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, বৈঠকে মেট্রোরেল আইন-২০১৪ এর খসড়া নীতিগত অনুমোদনের পাশাপাশি সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন-২০১৪ এর খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া, বৈঠকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন-২০১৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এসব ছাড়াও বৈঠকে বাংলাদেশ ও মিসরের মধ্যে ‘এগ্রিমেন্ট অন ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন’ শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: