জাতীয়

বিদ্যুৎকেন্দ্র কয়লা ভিত্তিক হলেও পরিবেশের ক্ষতি হবে না

বিদ্যুৎকেন্দ্র
বিদ্যুৎকেন্দ্র

বিদ্যুৎকেন্দ্র কয়লাভিত্তিক হলেও পরিবেশের যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও চীনের হুয়াদিয়ান হংকং কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে কিছু প্রতিবন্ধকতা রয়েছে– এ কথা উল্লেখ করে তৌফিক ইলাহী বলেন, পরিবেশের ক্ষতি যতোটা সম্ভব না করে এটি স্থাপন করা হবে।

তিনি বলেন, ‘এ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রামপালে একটি স্থাপিত হচ্ছে ,এ দুটো বিদ্যুৎকেন্দ্রে এবং ভবিষ্যতে অন্য বেসরকারি খাতে যেগুলো হবে সেগুলো স্টেট অব দ্যা আর্ট টেকনোলজি ব্যবহার করবে। কোনো রকম দূষণ যেটা আমরা বলি সেটা সর্বনিম্ন ধাপে রাখা হবে, এবং এটা দেশের প্রতি আমাদের অঙ্গীকার। সুতরাং সে ভিত্তিতে এটা যেমন টেকনোলজি আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রেসার টেকনোলজি হবে সেভাবে আবার কয়লা পরিবহন বা ডাস্টের ম্যানেজমেন্ট বা স্মোক ম্যানেজমেন্ট এগুলোকে আমরা সবচেয়ে উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখবো।’

বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে আগামীতে চায়নার সঙ্গে এ ধরনের উদ্যোগ নেয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, ‘আমরা স্বীকার করি যে প্রচলিত প্রাকৃতিক গ্যাস সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র আমাদের চাহিদা পূরণে তেমন সাহায্য করে না। সরকার এলএনজি, সোলার,নিউক্লিয়ার শক্তি থেকে প্রতিনিয়ত বিকল্প বিদ্যুৎ শক্তির উৎস খোঁজার চেষ্টা করা হচ্ছে।’

এ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ৩০% ব্যয় বহন করবে বাংলাদেশ আর ৭০% চায়নার হুয়াদিয়ান হংকং কোম্পানি।

বিদ্যুতের ক্রমগত চাহিদার কথা চিন্তা করে ২০১৮ সাল নাগাদ বাংলাদেশে বিদুৎ উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ১১৫০০ মেগাওয়াট। ২০২৪ সালে ২৪ হাজার ও ২০৩০ সালে এ লক্ষ্যমাত্রা হবে ৪০ হাজার মেগাওয়াট। বিদুৎ উন্নয়ন বোর্ডে মহেশখালীতে কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্র স্থাপন উপলক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য উঠে এসেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ