জাতীয়

রাজধানীতে আবাসন তৈরিতে মালয়েশিয়ার সাহায্য

আবাসন
আবাসন

রাজধানীর আবাসন সংকট নিরসনে সরকারকে সহযোগিতা করবে মালয়েশিয়া। আর উত্তরা ও কামরাঙ্গীরচরে এক লাখ অ্যাপার্টমেন্টের মধ্যে এক চতুর্থাংশ তারা নির্মাণ করে দেবে। মঙ্গলবার দুদেশের মধ্যে এ বিষয়ে সচিবালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মালয়েশীয় সরকারে বিশেষ দূত দাতো সেরি সেমি এ সাক্ষর করেন।

একইসঙ্গে, দেশের দীর্ঘতম উড়ালসেতু নির্মাণেও সহযোগিতা করবে দেশটি। রাজধানীতে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য আবাসন সংকট দূর করার লক্ষে এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তা বাস্তবায়ন হতে দেরি হচ্ছিল অবশেষে মালয়েশীয় সরকারের সহযোগিতায় প্রাথমিকভাবে ২২ হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণ করতে যাচ্ছে সরকার। এরমধ্যে উত্তরায় ১২ হাজার অ্যাপার্টমেন্ট মালয়েশিয়া সরকার নির্মাণ করে দেবে। কামরাঙ্গীরচরে বাকিটা নির্মাণ করবে বাংলাদেশ সরকার।

সেইসঙ্গে দেশের দীর্ঘতম উড়ালসেতুও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে। রাজধানীর শান্তিনগর থেকে মুন্সিগঞ্জের মাওয়ার ঝিলমিল আবাসিক প্রকল্প পর্যন্ত এ উড়ালসেতুর দৈর্ঘ্য হবে ১৩ কিলোমিটার।

আবাসন প্রকল্পের পর উড়ালসেতু প্রকল্প বাস্তবায়ন শুরু হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ