জাতীয়

হজ ফ্লাইট শুরু ২৭ আগস্ট

হজ ফ্লাইট
হজ ফ্লাইট

আগামী ২৭ আগস্ট থেকে এ বছর হজ ফ্লাইট শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আর ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৮ অক্টোবর ও চলবে ৮ নভেম্বর পর্যন্ত। বুধবার সচিবালয়ে হজ যাত্রী পরিবহন নিয়ে এক সভা শেষে এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

এ বছর একলাখ একহাজার ৭১৮ জন হজে যেতে পারবেন। সৌদি আরব ও বাংলাদেশ অর্ধেক-অর্ধেক যাত্রী বহন করবে। আর এ বছর হজ ফ্লাইটের বহরে চারটি সর্বাধুনিক বিমান ভাড়া করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন , হজ যাত্রীদের টিকিট নিয়ে যাতে কোনো হয়রানি না হয় সেজন্য কমিটি গঠন করা হয়েছে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বি এইচ হারুন, ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খুরশিদ আলদ চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ বছর সরকারিভাবে হজ পালনের দু'টি প্যাকেজ রয়েছে। কোরবানির খরচ বাদে প্রথম প্যাকেজে ব্যয় হবে ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা ও দ্বিতীয় প্যাকেজে ব্যয় হবে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় একজন বাংলাদেশির হজ পালনে ব্যয় হবে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ