জাতীয়

নারায়ণগঞ্জের ঘটনায় বিএনপি জড়িত: হাছান মাহমুদ

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

নারায়ণগঞ্জে গুম, অপহরণ ও হত্যার সঙ্গে বিএনপি জড়িত বলে দাবি করে বিষয়টি খতিয়ে দেখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের এ নেতা অভিযোগ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথমে দেশে গুম ও হত্যার রাজনীতি শুরু করেছিলেন যা খালেদা জিয়া গ্রামগঞ্জে ছড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, ‘দেশের ও সরকারের ভাবমূর্তি দেশে এবং বিদেশে বিনষ্ট করার জন্য, জনগণের স্বস্তি বিনষ্ট করার জন্য একটি মহল আজকে পরিকল্পিতভাবে এ অপহরণ, গুম-হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে। এ অপহরণ, গুম, হত্যার সঙ্গে বিএনপির নেতারা যুক্ত।’

অপহরণ, গুম ও হত্যাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ