জাতীয়

মালিক -শ্রমিককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

গুজব ছড়িয়ে কেউ যেন শিল্প কারখানার ক্ষতি করতে না পারে সেজন্য মালিক –শ্রমিক উভয়কেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত মহান মে দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা হবে যেখানে কারো খবরদারি চলবে না। তিনি সাফ জানিয়ে দেন ‘কেউ বিলাসবহুল জীবনযাপন করবে আর কেউ না খেয়ে থাকবে এদেশে তা হবে না।’

তিনি আরো বলেন, মালিকদের যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তেমনি শ্রমিকদেরও কর্তব্যপরায়ন হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদেরকে বলবো যে শিল্প কলকারখানা তাদের অন্ন জোগায়, জীবন-জীবিকার পথ দেখায় সেগুলোর যেন কোনো রকম ক্ষতি না হয়, বাইরের কারো দ্বারা প্ররোচিত না হয়ে প্রকৃত অবস্থা বিবেচনা করেই তারা তাদের দাবি করবে। অনেক সময় নানা গুজব ছড়িয়ে অনেক শিল্প কারখানার ক্ষতি করা হয়েছে আগামীতে যেন এটি না হয় এ ব্যাপারে মালিক-শ্রমিক উভয়কেই সচেতন থাকতে হবে সে অনুরোধটি আমি করছি।’

তিনি বলেন, কারো সাহায্য না নিয়ে দেশকে আত্মমর্যাদাশীল করে গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শ্রমিকের শ্রমের যথাযথ মূল্য দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উচু করে আমরা চলতে চাই এটাই আমাদের লক্ষ্য। আর সে লক্ষ্য পূরণ করতে পারবো আমরা তখনি যখন সকলে সম্মিলিতভাবে কাজ করে যাব। কেউ বিলাসবহুল জীবনযাপন করবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মরবে এ বৈষম্য বাংলাদেশে চলতে পারবে না।’

আলোচনা সভাশেষে দর্শক সারিতে বসে মে দিবসের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ