বিদেশিদের কাছে হাত না পেতে পদ্মাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে নিজেদের মেধা ও অর্থ কাজে লাগাতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউশনের ৫৫তম কনভেনশনের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।
অর্থায়নকে কেন্দ্র করে সরকারকে হেয় করতে বিরোধীদল রাজনৈতিক খেলা সত্ত্বেও পদ্মা সেতু নির্মাণে অঙ্গীকারের কথা তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আসুন আমরা নিজেরাই চেষ্টা করি, অন্যের কাছে হাত পেতে নয় আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের অর্থ দিয়ে পদ্মা সেতু করবো আমরা, সেখানে যতোটা সাশ্রয়ী হতে হবে তা হবো। নিজেদের অর্থ নিয়ে নিজেদের সকল রকমের প্রকৌশলী সকল রকমের চিন্তা ভাবনা, যা কিছু প্রয়োজন তা আমার দেশের প্রকৌশলীরা করবে, আমার দেশের যারা মেধাবী তারা করবে।’
প্রকৌশলসহ শিক্ষাকে বিশ্বমানের করতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী।