জাতীয়

শিগগিরই ফুটপাথ উদ্ধার কাজ শুরু করতে যাচ্ছে সরকার: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রাজধানীর যানজট কমাতে শিগগিরই ফুটপাথ উদ্ধার কাজ শুরু করতে যাচ্ছে সরকার পাশপাশি ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ মোটরসাইকেল আমদানী বন্ধে কঠোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার গুলিস্তান মোড় এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপাতত রাস্তাগুলোকে দখল মুক্ত করছি, পর্যায়ক্রমে ফুটপথেও যাবো। এ মুহূর্তে বিকল্প ব্যবস্থা না করে একসঙ্গে কোনো কাজ হাতে নেয়া ঠিক হবে না। খুবই বাজে অবস্থা না থাকলে কোনো গাড়ির মালিককে শাস্তি দিচ্ছি না। আমরা চেষ্টা করছি ১০০ এসি বাস আমদানি করার জন্য।’

রাজধানীর যানজট কমে এসেছে—এ দাবি করে মন্ত্রী বলেন, ফুটপাতগুলো উদ্ধার করা গেলে চলাচল আরো সহনীয় হবে। বিআরটিএর লাইসেন্স ও ফিটনেস নেই এমন কোনো গাড়ি রাজধানীতে চলতে দেয়া হবে না। পাশাপাশি অবৈধ মোটর সাইকেল যাতে না চলতে পারে এবং আমদানী বন্ধে পদক্ষেপ নেয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ