জাতীয়

অপহরণ, গুম, হত্যা বন্ধ করুন: মিজানুর রহমান

মিজানুর রহমান
মিজানুর রহমান

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অপহরণ, গুম, হত্যা বন্ধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে প্রয়োজনে আইনের আশ্রয় নেবে বলে জানিয়েছেন মিজানুর রহমান ।

সম্প্রতি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গুম, হত্যা, অপহরণের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আতঙ্কে রয়েছে। এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ ঘটাতে না পারলে অপরাধের মাত্রা আরও বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অপরাধ শনাক্তের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর সঙ্গে জড়িত কিনা তা খুঁজে বের করে কঠোর শাস্তির সুপারিশও করেন তিনি। আর এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপও কামনা করেন চেয়ারম্যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ