জাতীয়

হেফাজতে ইসলামের তাণ্ডবলীলার এক বছর আজ

হেফাজতে ইসলামের তাণ্ডবলীলা
হেফাজতে ইসলামের তাণ্ডবলীলা

মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডবের এক বছর আজ। ঢাকা অবরোধের নামে গত বছরের ৫ মে হেফজতে ইসলামের নেতাকর্মীদের নজিরবিহীন তাণ্ডবলীলা দেখেছিল দেশবাসী। সোমবার দিনটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ হকার্স ফেডারেশন।

এসময় হকারদের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি তাদের ওপর আক্রমণকারীদের বিচারের দাবি জানানো হয় মানববন্ধনে।

শাপলা চত্বরে সমাবেশের নামে হামলা চালানো হয় পল্টন, ফকিরারপুল, দৈনিক বাংলা মোড়সহ মতিঝিলের আশপাশের এলাকায়। পুড়িয়ে দেয়া হয় পবিত্র কোরান শরীফ। গভীর রাতে সরকারের যৌথ বাহিনীর অভিযানে ঢাকা ছাড়তে বাধ্য হয় সংগঠনটির নেতাকর্মীরা।

গত বছরের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে দিনভর তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মতিঝিলসহ এর আশপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।

হেফাজতকর্মীরা হামলা চালায় পুলিশ, ব্যাংক, সরকারি অফিস, সংবাদপত্রের অফিসে। কেটে ফেলে রাস্তার ডিভাইডারে গাছপালা। তাদের এ তাণ্ডবলীলা থেকে রেহাই পায়নি ফুটপাতের হকাররাও। এমনকি আগুনে পুড়িয়ে দেয়া হয় ফুটপাতের বইয়ের দোকানের পবিত্র কোরআন শরীফ।

তাদের এ সহিংসতায় হেফাজতের সঙ্গে শামিল হতে রাতে ঢাকাবাসীকে আহ্বান জানান সে সময়ের বিরোধীদলের নেত্রী খালেদা জিয়া। পরে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে রাজধানী ছাড়তে বাধ্য হয় হেফাজতের নেতাকর্মীরা।

টানা ১৭ ঘন্টা ধরে চালানো হেফাজতের ধবংসযজ্ঞে পরদিন শাপলা চত্বর ও এর আশপাশের চেহারা ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ