ভারত বাংলাদেশের সম্পর্ক চিরদিনই অটুট থাকবে বলে মন্তব্য করেছেন ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী। সোমবার নওগাঁর সাপাহারে ভারত সরকারের সহায়তায় ৪০০ গভীর নলকূপ স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
সন্দীপ চক্রবর্তী বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দুদেশের মধ্যে যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। এর আগে তিনি পাহাড়পুর বৌদ্ধ বিহার, বিহারের পুরাকীর্তি ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: