জাতীয়

না’গঞ্জে হত্যাকাণ্ড : দোষী কাউকেই ছাড় দেয়া হবে না

না’গঞ্জে হত্যাকাণ্ড
না’গঞ্জে হত্যাকাণ্ড

নারায়ণগঞ্জে সাত জনকে খুনের ঘটনায় দোষী কাউকেই ছাড় দেয়া হবে না—আর এত সুনাম অর্জনকারী আইন-শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই এ ঘটনার জন্য বিতর্কিত হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব জানান কমিটির আহবায়ক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন কমিটির আহ্বায়ক আমির হোসেন আমু। মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে জানান তিনি।

দেশে চলমান অস্থিরতার জন্য বিএনপিকে দায়ী করেন তিনি।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে ৭ জন অপহরণ ও খুনের ঘটনায় সঠিক তথ্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমন ঘটনা সত্ত্বেও দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সুনামের ওপর কোনো প্রভাব পড়বে না বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান তিনি।

র্যা ব'-এর ভূমিকা নিয়ে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ ওয়াচ যে প্রশ্ন তুলেছে এ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে স্পষ্ট কোনো জবাব দেননি আমির হোসেন আমু।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ