জাতীয়

ছয় কোটি টাকায় সাত খুন

না’গঞ্জে হত্যাকাণ্ড: তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সার্বিক বিষয় তদন্তে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর স্বতঃপ্রণোদিত হয়ে এ নির্দেশ দিয়েছেন।

আদালত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন ও ওই কমিটিতে তিনটি মন্ত্রণালয় থেকে দুজন করে রাখতে বলেছে। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্টদের তদন্ত কমিটি গঠন করে কার্যক্রম শুরুর বিষয়ে আগামী সাত দিনের মধ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে আদালতে পৃথক প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার বাদী ও সাক্ষীসহ তাদের পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দিতেও আইজিপিকে নির্দেশ দেয়া হয়েছে। আদেশে হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারকে জনপ্রশাসন মন্ত্রালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যদের মধ্যে স্বরাষ্ট্র, আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের (উপসচিব পদমর্যাদার নিচে নয়) দুইজন করে প্রতিনিধিকে রাখতে হবে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) হত্যাকাণ্ডের ঘটনায় র্যা ব-১১ এর সদস্যদের সংশ্লিষ্ট রয়েছে কি-না তা র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ানকে (র্যা ব) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া, সিআইডিকে আলাদা তদন্তের আদেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, মূল মামলার তদন্ত করবে ডিবি। সেক্ষেত্রে র্যা বের কোনো প্রতিনিধি যাতে তদন্তকে প্রভাবিত করতে না পারে-সে বিষয়েও ডিবিকে সর্তক থাকতে হবে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক। তিনি সাংবাদিকদের বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়, র্যা ব, ও সিআইডির সংশ্লিষ্টদের আগামী সাতদিনের মধ্যে তদন্ত শুরুর বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গতকাল রোববার নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, র্যা ব সদস্যরা নজরুল ইসলামকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। এরজন্য আরেক কাউন্সিলর নূর হোসেনসহ কয়েকজনের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন র্যালবের কয়েকজন কর্মকর্তা।

সোমবার গণমাধ্যমে এ অভিযোগ সম্বলিত সংবাদ প্রকাশিত হওয়ায় এসব সংবাদের কাটিং সংযুক্ত করে শামিম সরদার নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টে আবেদন জানায়। এ আবেদনের শুনানি শেষে হাইকোর্ট অভিযোগ তদন্তের আদেশ দিয়েছে।

তিনি আদালতে জানায়, এ হত্যাকাণ্ডের শিকার নজরুলের শ্বশুড় অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে র্যা ব-১১ এর কয়েকজন কর্মকর্তা জড়িত। তাই বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অন্যথায় তদন্ত প্রত্রিয়া প্রভাবিত হতে পারে। এপর্যায়ে আদালত প্রতিবেদনগুলো পর্যালোচনা করে স্বঃপ্রণোদিত হয়ে পৃথক তদন্তের জন্য প্রয়োজনীয় আদেশ দিয়েছে।

এদিকে, এ অভিযোগ তদন্তে আজই (সোমবার) র্যা বের ঊচ্চপর্যায়ের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। র্যাকব সদরদপ্তর ৪ সদস্য বিশিষ্ট এ কমিটি কাজ করবে। কমিটিতে র্যা বের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আফতাব উদ্দীনকে প্রধান করা হয়েছে।

স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের বিষয়ে প্রতিবেদন কমিটি দেবে এবং বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটির লিগ্যাল মিডিয়া উইংয়ের কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ