জাতীয়

কোনো বাহিনীর সংশ্লিষ্টতা থাকলে ছাড় দেয়া হবে না: যোগাযোগমন্ত্রী

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দল, গোষ্ঠী অথবা বিশেষ কোনো বাহিনীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার গাবতলী-সোয়ারীঘাট সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রিসভা বৈঠকে সোমবার প্রধানমন্ত্রী অপরাধীদের সনাক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘ঘোলা পানিতে অনেকে মাছ শিকার করতে চায়, সরকার সে সুযোগ কোনো দেবে। কাজেই প্রধানমন্ত্রীকে সিরিআস এবং তিনি মন্ত্রীসভায় পরিষ্কারভাবে বলেছেন, অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে। সে যেই পরিচয়ের হোক, যে ধরনের লোক হোক কারো রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই।’

এ ঘটনায় আইনশৃংখলা বাহিনীর সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২/৪ জন কর্মকর্তার কারণে পুরো বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয় না।

এ সময় রাজধানীর গাবতলী-সোয়ারীঘাট সড়ক মেরামত ৪ মাসের মধ্যে শেষ করতে না পারলে সংশ্লিষ্ট প্রকৌশলীকে কালো তালিকাভূক্ত করার হুমকি দিয়েছেন যোগাযোগমন্ত্রী।

তিনি অভিযোগ করে বলেন, গত ২ মাস আগেই মেরামত কাজ শেষ হওয়ার থাকলেও প্রকৌশলীদের গাফলতির কারণে কাজ ধীরগতিতে চলছে।

পরে কাজের অগ্রগতি পরিদর্শন করে দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ দেন তিনি।

গাবতলী থেকে সোয়ারীঘাট পর্যন্ত বারো কিলোমিটার সড়কটি রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম। অব্যবস্থাপনায় সড়কটি দীর্ঘদিন ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়লে গত বছর মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ