রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের বিএস ভবনে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক উদ্ধারকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার বাটা সিগনালের কাছের ভবন থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিএস ভবনের ৫ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: