জাতীয়

না’গঞ্জে সাত খুনে পরিবারের কেউ জড়িত নয়, দাবি মায়ার

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জন হত্যার পেছনে নিজের পরিবারের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার বিকেলে গণমাধ্যমের কাছে দেয়া এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, তার পরিবারকে জড়িয়ে গণমাধ্যমে যে সংবাদ পরিবেশিত হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

এ হত্যাকাণ্ড সম্পর্কিত মামলায় অভিযুক্তদের সঙ্গে তার পরিবারের কোনো সদস্যের ব্যবসায়িক লেনদেন বা কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন মন্ত্রী।

মায়া বলেন, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য নিশ্চয়ই উদঘাটিত হবে।

বিবৃতিতে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তিও দাবি করেন তিনি।

এলোমেলো ও ভিত্তিহীন মন্তব্যে প্রকৃত অপরাধী যেন আড়াল হতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ