জাতীয়

ড.এম এ ওয়াজেদ মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

ড.এম এ ওয়াজেদ মিয়া
ড.এম এ ওয়াজেদ মিয়া

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে তার নিজ বাড়ি সুধা-সদনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ওয়াজেদ মিয়ার স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল হয় বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকালে পীরগঞ্জের ফতেপুরে ওয়াজেদ মিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদের নেতারা। পরে আলোচনা সভায় ওয়াজেদ মিয়ার জীবনকর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।

ড.এম এ ওয়াজেদ মিয়ার জন্ম ১৯৪২ সালে রংপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে পদার্থবিজ্ঞানে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি শেষ করেন তিনি। এরপর যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রী। একই বছর বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বিয়ে করেন তিনি।

পাকিস্তান আণবিক কমিশনে যোগ দেয়ার মধ্য দিয়ে তার কর্ম জীবন শুরু হয়। বাংলাদেশ আনবিক শক্তি কমিশন গঠনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পদার্থবিজ্ঞানের ওপর তার লেখা বই বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য। লেখা-লেখি করেছেন রাজনীতি নিয়েও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ