জাতীয়

পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান

পানির ন্যায্য হিস্যা
পানির ন্যায্য হিস্যা

বাংলাদেশ-ভারতের মধ্যে নদী সমস্যা সমাধানে সরকারকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কূটনৈতিক তৎপরতা চালানো এবং প্রয়োজনে বিরোধ মীমাংসায় জাতিসংঘের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দেন তারা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা উঠে এসেছে।

বৈঠকে অংশ নিয়ে বিশেষজ্ঞরা আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান না হলে আন্তর্জাতিক ফোরামের যাওয়ার আহ্বান জানান।

পানি বিশেষজ্ঞ ম ইনামুল হক বলেন, ‘বিগত ২০ বছর যাবত আমাদের যে বিশাল ক্ষতি হয়ে গেছে সেটা এখুনি দাবি তোলা উচিত, সেটা আমরা আন্তর্জাতিক অ্যাসেম্বলিতে তুলতে পারি, এ আইনটি এখন আমরা স্বাক্ষর না করলেও আন্তর্জাতিক অ্যাসেম্বলিতে তা তুলে ধরতে পারি।’

বাংলাদেশে প্রবাহিত ৫৭টি নদীর ৫৪টিই এসেছে ভারত থেকে। উজানের দেশ হওয়ার সুযোগে ভারত এসব নদীর বেশীরভাগেরই পানি ইচ্ছামতো প্রত্যাহার করছে বাঁধ নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। অভিন্ন নদীর মধ্যে এক গঙ্গাচুক্তি ছাড়া আর কোনো চুক্তি এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। বিভিন্ন সময় নানাপর্যায়ে ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হলেও প্রত্যাশিত চুক্তিটি হয়নি। এরমধ্যে আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

নদী সমস্যা সমাধানে বাংলাদেশকে শক্ত অবস্থান নেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, শুধু ভারতকে দোষারোপ না করে দেশের ভেতরে নদীখেকো অবৈধ দখলদারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

চুক্তি করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশকে ধোকা দিতেই তিস্তাচুক্তির বিষয়ে রাজ্য সরকারের উপর দোষ চাপাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ