জাতীয়

আত্মশুদ্ধির পথ বের করতে হবে: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

সব দোষ বিএনপি-জামাতের ওপর না দিয়ে নিজ দলকে আত্মশুদ্ধির পথ বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন— আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নিজেদের আত্মশুদ্ধির পথ খুঁজে বের করতে হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত ‘অ্যাটরোসিটিজ অন মাইনরিটিজ ইন বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, সব দোষ জামাত-বিএনপির কাঁধে দিলে হবে না। নারায়ণগঞ্জের ঘটনা দেখে নিজ দলের আত্মশুদ্ধির পথ বের করতে হবে। মানুষের মুখ বন্ধ রাখতে পারবেন না।

তিনি আরো বলেন, সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়েছে তবে বাস্তবে প্রয়োগ নেই। রাষ্ট্র, সমাজ সবখানে সাম্প্রদায়িকতা আছে। কিন্তু এ সমস্যা নিরসনে প্রচেষ্টা নেই।

দশম জাতীয় সংসদ নির্বাচনের সময়ে সাম্প্রদায়িক হামলার বিষয়ে তিনি বলেন, একটা ঘটনারও সুষ্ঠু বিচার হয়নি।

প্রকাশিত বইয়ে ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে এ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ