চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মবিরতি পালন করছে চিকিৎসকরা। সেইসঙ্গে বন্ধ রয়েছে বহির্বিভাগের চিকিৎসাসেবাও।
গতকাল রাতে রাজধানীর চাঁনখারপুলে মেডিকেলের এক চিকিৎসককে বেধড়ক মারধর করে কয়েকজন যুবক। এর প্রতিবাদে রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেয় চিকিৎসকরা। বন্ধ রয়েছে টিকিট বিক্রিও।
এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। নার্স ও ওয়ার্ড বয় দিয়ে সাময়িকভাবে দেওয়া হচ্ছে চিকিৎসা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: