ইর্ন্টান চিকিৎসকরা কর্মবিরতি পালন করে অপরাধমূলক কর্মকাণ্ড করছেন—এ ব্যাপারে রাষ্ট্র এখনই কোনো পদক্ষেপ না নিলে তা মানবাধিকারের লঙ্ঘন হবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
সোমবার রাজধানীর বাংলামোটরে ‘মানবাধিকার সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিজান বলেন, ইন্টার্ন চিকিৎসকরা যে পেশায় রয়েছেন সেখানে কর্মবিরতির কোনো সুযোগ নেই। এ অবস্থা চলতে থাকলে শিগগিরই তাদের ব্যাপারে আদালত কোনো নির্দেশনা দিতে বাধ্য হবেন।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় পুলিশ প্রশাসনের নির্লিপ্ততার ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ওই ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব) যে আইনের উর্ধ্বে নয় তা তাদের বোঝাতে এ বাহিনীর কাঠামোগত পরিবর্তন প্রয়োজন বলেও এসময় মন্তব্য করেন এ মানবাধিকার কমিশন।