গণতন্ত্রের স্বার্থে র্যা বের আইনগত সংস্কার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
এদিকে, নারায়ণগঞ্জের ঘটনায় সারাদেশে বিক্ষোভ কর্মসূচির নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে তার জবাব দেয়া হবে বলে জানিয়েছেন দলের আরেক নেতা হাছান মাহমুদ। সোমবার রাজধানীতে প্রয়াত ওয়াজেদ মিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, র্যা বের বিলুপ্তি নিয়ে বিএনপির দাবি রাজনৈতিক প্রতিহিংসামূলক।
এ সময় তিনি গণতন্ত্র রক্ষায় নারায়ণগঞ্জের ঘটনায় সত্য উদঘাটনে সরকার আন্তরিকতার সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন।
রযাঞ বের জবাবদিহিতা নিশ্চিতের সময় এসেছেও বলেও জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় অপরাধীদের প্রশ্রয়দাতাদেরও সরকার বিচারের মুখোমুখি করবে বলে জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
এছাড়া বিএনপির সারাদেশে বিক্ষোভ কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।