জাতীয়

র‌্যাব ৩ কর্মকর্তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র্যা ব-১১ এর ৩ কর্মকর্তা গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে—যে কোনো মুহূর্তে তারা গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান আসামি নূর হোসেন দেশে-বিদেশে যেখানেই থাকুক তাকেও শিগগিরই গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, অভিযুক্ত র্যা ব কর্মকর্তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।

এরমধ্যেই চাকরিচ্যুত র্যা বের ওই অভিযুক্ত তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে হাইকোর্টের আদেশের কপি নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে পৌঁছেছে।

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় র্যা ব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেনকে অকালীন ও লে. কমান্ডার এম এম রানা'কে বাধ্যতামূলক অবসরে পাঠনো হয়।

এ ঘটনায় রোববার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ, র্যা ব-১১ এর সাবেক ওই ৩ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়ে ছিলেন, হাইকোর্টের ওই আদেশের কপি পাওয়া মাত্রই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী পুলিশ সদর দপ্তরে হাইকোর্টের আদেশের কপি রোববারই পৌঁছে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ