জাতীয়

রিয়াদে আগুনে পুড়ে বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

রিয়াদ
রিয়াদ

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফার্নিচার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মো. মিজানুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ফোনে সাংবাদিকদের বলেন, ‘আগুনে ১১ জন মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ও ভারতের নাগরিক রয়েছেন।’

কতজন বাংলাদেশি মারা গেছেন—জানতে চাইলে মিজানুর রহমান বলেন, সবার শরীর আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বেশির ভাগই বাংলাদেশি বলে আমরা ধারনা করছি। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানা যায়নি।

সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শিফা সানাইয়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ