জাতীয়

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

শুভ বুদ্ধ পূর্ণিমা
শুভ বুদ্ধ পূর্ণিমা

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। শুভ বুদ্ধপূর্ণিমা আজ। এ দিন বৌদ্ধদের প্রধান ধর্মগুরু তথাগত গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা_ জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ হয়েছিল।

বৌদ্ধধর্মমতে, আজ থেকে দুই হাজার ৫৫৭ বছর আগে আজকের দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ (বুদ্ধত্ব লাভ) ও মহাপরিনির্বাণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অন্য নাম দেয়া হয় 'বুদ্ধপূর্ণিমা'।

গৌতম বুদ্ধ বিশ্বের মানুষের দুঃখ-বেদনাকে নিজের দুঃখ বলে হৃদয়ে উপলব্ধি করেন। মানবজীবনের দুঃখ তার দৃষ্টিগোচর হলে তিনি সম্পদ, ঐশ্বর্য তথা সংসারজীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন। জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু_ এ চারটির কারণ উদ্ঘাটন এবং মুক্তির লক্ষ্যে নিমগ্ন হন। একসময় রাজপ্রাসাদের বিত্ত-বৈভব, সুখ ও স্বজনের মায়া ত্যাগ করে সিদ্ধিলাভের পন্থা অন্বেষণে বেরিয়ে পড়েন অজানার পথে। দীর্ঘ ছয় বছর সাধনার পর গৌতম বুদ্ধ বোধিপ্রাপ্ত হন। দিনটি সরকারি ছুটি। এ দিনকে ঘিরে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করছে। ঢাকা সিটি করপোরেশন পরিচালিত 'শহীদ জিয়া শিশু পার্ক' দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা।

এ উপলক্ষে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাজধানীর সবুজবাগের ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে এবং বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে পৃথকভাবে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন চলছে। অনুষ্ঠানমালায় রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীল গ্রহণ, মহাসংঘদান, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা সভা, সমবেত প্রার্থনা, প্রদীপপূজা, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ