রাজধানীর ক্যান্টনমেন্ট স্টাফ রোড এলাকায় মঙ্গলবার দুপুরে চলন্ত ট্রেনের ৩টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে দমকল বাহিনীর সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট থেকে ঢাকায় আসে কালনী এক্সপ্রেসের ট্রেনটি রাজধানীর বনানী স্টেশনের কাছে গিয়ে পৌঁছলে হঠাৎ করে ট্রেনের ক্যান্টিনের বগিতে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের ৩টি বগিতে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের বিষয়টি জানার পরেই ট্রেনের চালক তাৎক্ষনিক ট্রেনটি বন্ধ করে দেন।
ট্রেনে কর্তব্যরত গার্ড বলেন, ক্যান্টিনে থাকা সিলিন্ডারের গ্যাস থেকেই আগুনের সূত্রপাত।
পরে ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: