কয়েকজনের অপরাধের জন্য বিএনপি নেত্রীর গোটা র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব বাহিনীর বিলুপ্তির দাবি হঠকারী, চক্রান্ত ও উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, ‘তার (খালেদা জিয়া) এ দাবি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো।
এ দাবি প্রত্যাহার করে সমস্যা সমাধানের প্রস্তাব থাকলে তা দেয়ার আহ্বান জানান তিনি।
জিয়াউর রহমান হত্যার জন্য আগামীতে বিএনপি নেত্রী গোটা সশস্ত্র বাহিনীর বিলুপ্তিই চাইবেন কি না এ সময় প্রশ্ন করেন ইনু।
তিনি আরো বলেন, নারায়ণঞ্জের ঘটনায় র্যা ব সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের ঘটনায় র্যা ব-১১ সেই তিন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সুতরাং অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারও হবে। হাইকোর্টের নির্দেশ মতো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। ধৈর্য ধরতে হবে সবাইকে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সময়ে র্যা বের হাতে বেশি মানুষ মারা গেছেন। ২০০৪ সালে র্যা বের যাত্রা শুরুর পর প্রথম তিন বছরেই ৩৭৩ জন মারা যান। আর শেখ হাসিনা সরকারের আমলে গত ৫ বছরে এ সংখ্যা কমে ২৭৮ জনে পৌঁছেছে।