নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনাকে ইস্যু করে অতি উৎসাহী রাজনীতিকরা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়েজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে কোনো জজ মিয়া নাটক তৈরি করা হবে না— উল্লেখ করে অনুষ্ঠানে তিনি আরো বলেন, এ ঘটনাকে পুঁজি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অপর এক আলোচনায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের জানান, নারায়ণগঞ্জের ঘটনায় জড়িতরা শাস্তি পাবেই।
সরকার এ ঘটনার তদন্তের স্বার্থে সবধরনের পদক্ষেপ নিয়েছে বলেও জানান মন্ত্রী।
র্যাব বিলুপ্ত করা নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, র্যাব বিএনপিরই সৃষ্টি।