ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি- বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে খালেদার এ অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলও বিজেপিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এতে গণতন্ত্রের বিজয় হয়েছে।
ভারতের নতুন সরকার বাংলাদেশের তিস্তা ইস্যু ও সীমান্তসহ বিরাজমান সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: