এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন।
এরপর সচিবালয়ে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
এ বছর গড় পাশের হার ৯১.৩৪%। এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন শিক্ষার্থী এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পাশের হার ৮৯.২৫%।
যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।
গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। এতে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়। ঘোষণা অনুযায়ী গত ৫ বছরের মতো এবারো পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসির ফল প্রকাশ করা হচ্ছে।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮৯.০৩% শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন।