জাতীয়

না’গঞ্জে হত্যাকাণ্ড

র‌্যাবের দুই কর্মকর্তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর

গ্রেপ্তার
গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় অভিযুক্ত র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) তিন কর্মকর্তার মধ্যে দুই জনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাদনী রুপম এ আদেশ দেন।

তারা হলেন : র্যা ব ১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেন।

এর আগে ভোর ৪টার দিকে মিলিটারি পুলিশের সহায়তায় তাদের ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল।পরে তাদের নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের নারায়ণগঞ্জ পুলিশ লাইনে রাখা হয়। পরে তাদের দুপুরে আদালতে হাজির করা হয়।

তবে অবসরে পাঠানো র্যা বের আরেক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম রানার অবস্থান নিশ্চিত হতে পারেনি গোয়েন্দারা।

৬ কোটি টাকার বিনিময়ে নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ ও হত্যায় এ তিন কর্মকর্তার জড়িতের অভিযোগ ওঠার পর তাদের বাধ্যতামূলক অবসর দেয়া হয়। ১১ মে হাইকোর্ট তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয়।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যা ব পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।

পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মরদেহ পাওয়া যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ